মালদা

রেল পরিসেবা বেহাল থাকায় স্টেশনে দেড়িতে পৌছাল ট্রেন।মৃত্যু হল এক যাত্রীর

ভিন্ন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরা হল না যুবকের।পথেই মৃত্যু হল তার।  কেরালা থেকে বিবেক এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম নামে এক যুবক। কিন্তু, গতকাল মালদা স্টেশনেই আটকে পড়ে ট্রেনটি। রাতে স্টেশনেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আর আজ সকালে তাঁর মৃত্যু হয়।

অসমের বরপেটার বাসিন্দা পেশায় শ্রমিক সাইফুল বিবেক এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিল আরও ৯জন।কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে রেলওয়ে ট্র্যাকে জল জমায় কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বিপর্যস্ত ট্রেন চলাচল। তাই মালদা স্টেশনেই আটকে পড়ে ট্রেনটি। জানা গেছে, আগে ট্রেনেই বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আর আজ সকালে মৃত্যু হয় তাঁর। তার এক সঙ্গী জানান ট্রেন দেড়িতে স্টেশনে পৌঁছানোর জন্য এমটা হয়েছে।

            অন্যদিকে এই ঘটনার জন্য রেল পরিসেবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রেলওয়ে খাদ্য সুরক্ষা কমিটির সদস্য নরেন্দ্র নাথ তেওয়ারি।